মহাখালী ফিলিং স্টেশনে আগুন: মৃত্যু বেড়ে ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২৩, ১৪:৩৬আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ১৪:৪৩

রাজধানীর মহাখালীতে রয়েল ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় মো. মাসুম (২৫) নামে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় শেখ হাসিনা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় দগ্ধ আট জনের মধ্যে চার জনের মৃত্যু হলো।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ‘মো. মাসুমের শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।’

এর আগে, এ ঘটনায় দগ্ধ মো. সালাউদ্দিন (৩৮) আমির হোসেন সুমন (৩২) ও প্রকৌশলী আবুল খায়ের গাজীর (৪৪) মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন মোহাম্মদ মামুন (৩০), রানা (৩০), কামাল হোসেন (৫০) ও জীবন (২১)।

বুধবার (৬ ডিসেম্বর) রাত ৭টা ৫৩ মিনিটে মহাখালীর রয়েল ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। রাত ৮টা ৪৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

/এআইবি/আরটি/আরকে/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী