কামরাঙ্গীরচরে ধর্ষণের শিকার ৬ বছরের শিশু, ঢামেকে ভর্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২৩, ০১:২৬আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০১:২৬

রাজধানীর কামরাঙ্গীরচরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

শিশুটির বাবা বলেন, ‘বিকালে ওই ভবনের পঞ্চম তলার ছাদে খেলতে যায় সে। ওই সময় একই বাসার মেসে বসবাসকারী ইয়াসিন (১৬) ও তার বন্ধু আরিফ জোরপূর্বক শিশুটিকে  ধর্ষণ করে। বিষয়টি ওই বাসারই এক ভাড়াটিয়া বুঝতে পেয়ে আমাদের জানান। এ সময়ে আমরা (শিশুটির বাবা-মা) বাসায় ছিলাম না। সংবাদ শুনে বাসায় এসে রক্তাক্ত অবস্থা মেয়েকে হাসপাতালে নিয়ে আসি।’

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি কামরাঙ্গীরচর থানাকে অবগত করা হয়েছে।’

শিশুটির মা বাসা-বাড়িতে কাজ করেন। বাবা ওই এলাকার একটি কারখানায় কাজ করেন। দুই মেয়ের মধ্যে সে বড়।

/এআইবি/কেএইচ/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী