নির্বাচনি পোস্টার-ব্যানার সরাচ্ছে ডিএনসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২৪, ১৭:৪৫আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১৭:৪৫

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আংশগ্রহণকারী প্রার্থীদের প্রচারণায় ব্যবহৃত পোস্টার ও ব্যানার অপসারণ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ভোটের পর বুধবার (৭ জানুয়ারি) রাত থেকেই ডিএনসিসির আওতাধীন প্রতিটি অঞ্চলে পোস্টার-ব্যানার অপসারণ শুরু করেছেন পরিচ্ছন্নতা কর্মীরা।

দ্রুত সময়ের মধ্যে ডিএনসিসির আওতাধীন এলাকার সব পোস্টার-ব্যানার-ফেস্টুন অপসারণে ডিএনসিসির বর্জ্য বিভাগকে নির্দেশ দেন মেয়র মো. আতিকুল ইসলাম।

রবিবার রাত থেকেই পোস্টার-ব্যানার সরানেরা কাজ শুরু করেন ডিএনসিসির পরিচ্ছন্নতা কর্মীরা

এ বিষয়ে মেয়র বলেন, ‘পাঁচ বছর পর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট হয়েছে উৎসবমুখর পরিবেশে। নির্বাচন উপলক্ষে প্রচারণায় প্রার্থীরা পোস্টার ও ব্যানার ব্যবহার করেছে। দ্রুত সময়ের মধ্যে সব পোস্টার-ব্যানার অপসারণ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।’

বিভিন্ন দলের নেতাকর্মী ও নগরবাসী উদ্দেশে তিনি বলেন, ‘নির্বাচন শেষ, আর যত্রতত্র পোস্টার ব্যানার লাগাবেন না। আমরা এই শহরকে নোংরা দেখতে চাই না। আমরা দৃশ্য দূষণ চাই না।’

মেয়র আতিক বলেন, ‘আমরা চিত্রকর্মের মাধ্যমে পিলারগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। নির্দিষ্ট জায়গায় পোস্টার লাগানোর জন্য পরীক্ষামূলকভাবে বেশকিছু বোর্ডও বসানো হয়েছে। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটি শহর গড়ে তুলতে চাই। ঢাকার সব উড়াল সড়কের পিলার চিত্রকর্মের মাধ্যমে নান্দনিকভাবে সাজিয়ে তোলা হবে।’

/জেডএ/আরকে/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি