তেজগাঁও বস্তিতে আগুন: দগ্ধ একজন বার্ন ইনস্টিটিউটে ভর্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২৪, ১৩:৪৫আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১৩:৪৫

রাজধানীর তেজগাঁও এলাকার বিএফডিসি গেট সংলগ্ন মোল্লাবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বার্ন ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম এ তথ্য জানান।

দগ্ধরা হলেন– নাজমা (২৫) ও তার সন্তান নজরুল (৪)।

নাজমার শ্বশুর আব্দুল মালেক জানান, ‘শুক্রবার দিবাগত রাতে আগুন আগুন চিৎকার শুনে ঘুমন্ত সন্তানকে রেখে বাইরে বের হন নাজমা ও তার স্বামী ওমর ফারুক। ততোক্ষণে আগুন ছড়িয়ে তাদের ঘর পর্যন্ত চলে আসে। পরে ঘর থেকে সন্তানকে উদ্ধারের সময় নাজমা দগ্ধ হন। পরে উদ্ধার করে নজরুল ও নাজমাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।

তরিকুল ইসলাম বলেন, ‘আমাদের এখানে নাজমা ও এক শিশু এসেছেন। তাদের মধ্যে নাজমাকে ভর্তি করা হয়েছে। তার শরীরের ২৩ শতাংশ দগ্ধ হয়েছে। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’

নাজমার স্বামী ওমর ফারুক কাওরান বাজার এলাকায় দিনমজুরের কাজ করেন। তার আরেক সন্তান নাজমুল হাসান (১০) মাদ্রাসায় পড়ে। ঘটনার সময়ে সে মাদ্রাসায় ছিল। নারায়ণগঞ্জ আড়াইহাজারের দাসপাড়া তাদের গ্রামের বাড়ি।

শুক্রবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ২টা ২৩ মিনিটে তেজগাঁওয়ের ওই বস্তিতে আগুন লাগার খবর পাই ফায়ার সার্ভিস। পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তেজগাঁও, মোহাম্মদপুর, সিদ্দিকবাজার ও মিরপুর ফায়ার স্টেশনের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুই জনে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে তেজগাঁও শিল্পাঞ্চল থানার-পুলিশ। এখনও তাদের পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন...

তেজগাঁওয়ের মোল্লাবাড়ি বস্তিতে আগুন, নিহত ২

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের