ওয়ারীতে বহুতল ভবনে আগুন: ৯৯৯-এ কলে ৮০ জন উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৩৪আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪০

রাজধানীর ওয়ারী এলাকায় একটি বহুতল ভবনে আগুনের ঘটনায় ৯৯৯- এর কলে ৮০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ওয়ারীর ২৯ নম্বর র‍্যাংকিন স্ট্রিটের একটি বহুতল ভবনে আগুনের খবর জানিয়ে একজন কলার ৯৯৯-এ কল করে জরুরি সহায়তা চান।’

তিনি বলেন, ‘৯৯৯-এর সদরদফতর থেকে সিদ্দিকবাজার ফায়ার সার্ভিস স্টেশনে ঘটনাটি জানানো হয়। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে ভবনের চার তলার বাইরের দিক থেকে কাঁচ ভেঙে হাইড্রলিক ল্যাডারের সাহায্যে ৮০ জনকে জীবিত উদ্ধার করে নীচে নামিয়ে আনে।’

১০তলা ভবনের ৪তলায় আগুনের ঘটনা ঘটে। ভবনের আগুন সম্পূর্ণরূপে নিভিয়ে ফেলা হয়েছে। কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের