রাজধানীর বিভিন্ন হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ৩০

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩৬আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪২

রাজধানীতে হাসপাতালকে কেন্দ্র করে গড়ে ওঠা দালালচক্র নির্মূলে অভিযানে নেমেছে ‍র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে শেরে বাংলা নগর থানা এলাকায় বিভিন্ন হাসপাতালে অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলামান।

দুপুরে র‍্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর নাজমুল বাংলা ট্রিবিউনকে এ সব তথ্য জানান। তিনি বলেন, ‘র‍্যাব ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালাচ্ছে। দালাল চক্র হিসেবে যাদের ধরা হচ্ছে, তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি ও জরিমানার আওতায় আনা হচ্ছে। এখন পর্যন্ত ৩০ থেকে ৩২ জনকে আটক করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘শহীদ সোহওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ১৭ জন, শিশু হাসপাতাল থেকে চার জনকে আটক করা হয়েছে। এছাড়া কয়েক জনকে আটক করা হয়েছে পঙ্গু হাসপাতাল থেকে। এখনও অভিযান চলমান।’

এ বিষয়ে পরে সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী