রাজধানীর বিভিন্ন পয়েন্টে যানজট, যাত্রীদের ভোগান্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২৪, ১৫:৩৭আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১৫:৪১

মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালুর পর থেকে রাজধানীর কিছু এলাকায় যানজট কমে এসেছে। তবে অধিকাংশ সড়কে প্রায়ই যানজট লেগে থাকে। বিশেষ করে সপ্তাহের প্রথম বা শেষ কর্মদিবসে যানজটের মুখোমুখি হতে হয় নগরবাসীকে।

বুধবার (৬ মার্চ) দুপুর দেড়টার পর সরেজমিনে দেখা গেছে, রাজধানীর আসাদ গেট, সাইন্সল্যাব হয়ে নিউ মার্কেট, আজিমপুরের দিকে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যানজট রয়েছে ফার্মগেট, পান্থপথ, গ্রিন রোডেও। 

ফার্মগেট থেকে রিকশায় নিউ মার্কেটে যাওয়ার পথে যানজটে আটকা পড়েন বেসরকারি চাকরিজীবী ফাহিমা আক্তার। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘কয়েক মিনিটের পথে পান্থপথ পার হয়ে দীর্ঘক্ষণ রিকশায় বসে ছিলাম। সাইন্সল্যাব পৌঁছে বাধ্য হয়ে হেঁটে নিউ মার্কেটে রওনা দিয়েছি। আগে বের হয়েও সময় মতো কোথাও যাওয়া যায় না। কোথাও না কোথাও যানজটে পড়তে হয়।’

অধিকাংশ সড়কে প্রায়ই যানজট লেগে থাকে। ছবি: প্রতিবেদক

সাভার থেকে ছেড়ে আসা গুলিস্তানগামী ‘সাভার পরিবহন’ বাসের হেলপার রাকিব বলেন, ‘বর্তমানে ঢাকার অন্যান্য পথে যানজট কিছুটা কম। তবে এ পথে আগের মতোই যানজট লেগে থাকে। আসাদ গেট হয়ে কলাবাগান ঢুকলেই গাড়ি আর আগায় না। এই জ্যাম সাইন্সল্যাব পর্যন্ত পাই।’

এছাড়া বুধবার দুপুর থেকে গাড়ির ধীরগতি রয়েছে কাওরান বাজার, বাংলমোটর, মগবাজার ও শাহবাগ এলাকায়।

এ প্রসঙ্গে জানতে চাইলে রমনা বিভাগের বাংলামোটরে দায়িত্বরত ট্রাফিক কর্মকর্তা (টিআই) নিউটন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সড়কে যানবাহনের চাপ থাকায় গাটি চলাচলে কিছুটা ধীরগতি রয়েছে। এছাড়া নির্দিষ্ট সিগনাল ছাড়া বড় ধরনের কোনও যানজট সৃষ্টি হয়নি। এদিকে কিছুটা কম হলেও অন্যান্য দিকে যেসব এলাকায় স্কুল-কলেজ রয়েছে, সেদিকে গাড়ির চাপ রয়েছে।’

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের