ইফতারের আগে রাজধানীতে কোথাও যানজট কোথাও ফাঁকা

কবির হোসেন
১২ মার্চ ২০২৪, ২০:০২আপডেট : ১২ মার্চ ২০২৪, ২০:২২

পবিত্র রমজান ঘিরে গতকাল সোমবার (১১ মার্চ) বিকাল থেকে রাজধানীর সড়কগুলোতে যানবাহনের চাপ ছিল। তড়িঘড়ি করে বাজার নিয়ে ঘরে ফিরছিলেন অনেকে। কাউকে কাউকে আবার আগেভাগেই ঢাকা ছাড়তে দেখা গেছে। এ জন্য বাস টার্মিনাল, স্টেশনগুলোতে ভিড় ছিল স্বাভাবিকের চেয়ে বেশি। সড়ক ছিল যানবাহনের দখলে। তবে আজ মঙ্গলবার (১২ মার্চ) রমজানের প্রথম দিন সকাল থেকে রাজধানীর কিছু সড়কে যানবাহনের চাপ কম ছিল। দুপুরের পর থেকে চাপ বাড়তে থাকে। বিকালে কোথাও কোথাও দীর্ঘ যানজট দেখা যায়। আবার ইফতারের আগে ফাঁকা হয়ে যায় অধিকাংশ সড়ক।

মঙ্গলবার বিকাল ৪টার পর ফার্মগেট হয়ে কাওরান বাজার, বাংলামোটর ও শাহবাগের রাস্তায় যানজট সৃষ্টি হতে দেখা যায়। তবে এ পথে চাপ থাকলেও অন্যান্য পথে গাড়ির গতি ছিল স্বাভাবিক।  

বিকাল সাড়ে ৪টা দিকে অফিসের কাজ শেষ করে মহাখালী থেকে শাহবাগের পরীবাগ বাসায় ফিরছিলেন নয়ন মিয়া। বিজয় সরণি এসে গাড়ি জ্যামে আটকে যান তিনি। বিজয় সরণি সিগনাল পার হলে গাড়ির জট আরও বাড়তে থাকে। তিনি বলেন, ‘তেমন জ্যাম পাইনি। ফার্মগেট ঢুকে গাড়ির গতি কমেছে। কিছুক্ষণ ধরে গাড়ি লাইনে দাঁড়িয়ে আছে। অন্যান্য বারের চেয়ে এবার প্রথম রমজান যানজট কম। তবে ফার্মগেট এসে অনেকক্ষণ আটকে আছি।’

এ সময় ডেইলি স্টার ভবনের ওভারব্রিজের নিচে শিকর পরিবহন একটি বাস যানজটে আটকে ছিল। বাসের হেলপার ফজলে রাব্বি বলেন, ‘আজ সকালে সড়কে তেমন গাড়ি ছিল না। বিকালে কিছুটা জ্যাম আছে।’

সড়কে এক পাশে ফাঁকা থাকলেও আরেক পাশে জানযট

বাংলামোটরে দায়িত্বরত ট্রাফিক কর্মকর্তা (টিআই) নিউটন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অন্যান্য বারের মতো রমজানের প্রথম দিন হিসেবে আজ তেমন যানজট হয়নি। তবে বিকালে থেকে সড়কে যানবাহনের চাপ বেড়েছে। ফার্মগেট হয়ে বাংলামোটরের দিকে গাড়ির ধীরগতি ছিল।’

এদিকে দুপুরের পর থেকে সড়কে যানবাহন বাড়লে নিউমার্কেট, সাইন্সল্যাব, ধানমন্ডি, সাইন্সল্যাব, এলিফ্যান্ট রোড, কলাবাগান, আসাদ গেট এলাকায় মোড়ে মোড়ে সিগনালে যানবাহন আটকে থাকতে দেখা গেছে।

শ্যমালী থেকে শুক্রবাদে বাস স্ট্যান্ডে আসা সিএনজি চালক নূরু খান বলেন, ‘আসার পথে তেমন জ্যাম পাইনি। ওদিকে যাওয়ার পথে জ্যাম রয়েছে ভালোই। একপাশে গাড়ির চাপ কম। আরেক পাশে প্রচুর গাড়ি।’

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর বাড্ডা, পুলিশ প্লাজা, গুলশান তেজগাঁও লিংক রোড, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, গুলিস্তান ও এসব এলাকায় বেশকিছু সড়কে যানজট সৃষ্টি হয়। এছাড়া যানজট ছিল সাতরাস্তা, মগবাজার, পল্টন, গুলিস্তনের সড়কগুলোতেও।

এ প্রসঙ্গে ডিএমপির রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) নব কুমার বিশ্বাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তুলনামূলক আজ যানজট কম। দুপুরের পর সড়কে গাড়ি বেড়েছে। কোথাও কোথাও সিগনালে গাড়ি আটকে ছিল। এছাড়া তেমন কেনও জ্যাম নেই। ডিএমপি কমিশনারের নির্দেশে আমরাসহ আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই মাঠে নেমেছি আজ। মানুষ যেন স্বাচ্ছন্দ্যে ঘরে ফিরতে পারে সেভাবে আমরা কাজ করছি।’

/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম