জাটকা ও জেলিযুক্ত চিংড়ি সংরক্ষণ: সাত আড়ত মালিককে ১৮ লাখ জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২৪, ১৫:৫৯আপডেট : ১৬ মার্চ ২০২৪, ১৬:১৩

নিষিদ্ধ জাটকা ইলিশ এবং জেলিযুক্ত চিংড়ি সংরক্ষণ ও বিক্রির অপরাধে রাজধানীর যাত্রাবাড়ীতে বেশ কয়েক জন ব্যবসায়ীকে জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৬ মর্চ) ভোর ৪টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব জরিমানা করেন।

র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার এম জে সোহেল জানান, শনিবার ভোর ৪টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত র‌্যাব-১০ এর সমন্বয়ে সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম যাত্রাবাড়ীর মৎস্য আড়তগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় জেলা মৎস্য অধিদফতরের জেলা মৎস কর্মকর্তার উপস্থিত ছিলেন।

জব্দ করা জেলিযুক্ত চিংড়ি

তিনি জানান, যাত্রাবাড়ীর মৎস আড়তের সাতটি প্রতিষ্ঠানকে ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে ঋত্বিক ফিসকে নগদ তিন লাখ, রাজলক্ষী মৎস্য আড়তকে তিন লাখ, সর্দার অ্যান্ড কোংকে চার লাখ, দয়াল মৎস্য আড়তে নগদ দুই লাখ, বিসমিল্লাহ ফিসকে নগদ দুই লাখ, রুদ্র এন্টারপ্রাইজকে নগদ দুই লাখ এবং বুড়িগঙ্গা মৎস্য আড়তকে নগদ দুই লাখ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া আনুমানিক পাঁচ লাখ টাকা মূল্যের ৫৬৬ কেজি জাটকা এবং ৫৩৭ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা জাটকা বিনামূল্যে এতিম খানায় দান করা হয় এবং জেলিযুক্ত চিংড়ি ধ্বংস করা হয়েছে।

এম জে সোহেল বলেন, বেশ কিছুদিন ধরে অসাধু ব্যবসায়ীরা জাটকা এবং জেলিযুক্ত চিংড়ি সংরক্ষণ ও বিক্রি করে আসছিল র‌্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী