এলিফ্যান্ট রোডে বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২৪, ১৬:১৮আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১৬:৩৬

রাজধানীর নিউমার্কেট থানার এলিফ্যান্ট রোড মেডিক্যাল স্টাফ কোয়ার্টারের ভাড়া বাসা থেকে আমিনুর ইসলাম (২৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। ডিএমপির নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল মুন্সি এ তথ্য জানান।

আমিনুর কুড়িগ্রামের ওলিপুর উপজেলা কাঁঠালবাড়ি গ্রামের মো. শামীমের ছেলে। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন ছোট। তিনি আসাদ গেট এলাকার বিসিআই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ডিপ্লোমা সিভিল বিভাগে পড়াশোনা করতেন।

মৃতের স্বজনদের বরাত দিয়ে এসআই মো. কামাল মুন্সি বলেন, এলিফ্যান্ট রোডে মেডিক্যাল স্টাফ কোয়াটারে একটি ভবনের তৃতীয় তলায় পরিবারের সঙ্গে থাকতো আমিনুল। মঙ্গলবার রাতে খাবার খেয়ে সে রুমে ঘুমাতে যায়। সেখানে মধ্যরাতে সবার অগোচরে ফ্যান ঝুলানো কাঠের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস নেয়। রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

তিনি বলেন, ‘পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর সুনির্দিষ্ট কোনও কারণ যানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। এছাড়াও অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পর জানা যাবে।’

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান