মিরপুরে ডাকাত দলের সর্দারসহ গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২৪, ১৫:৫৮আপডেট : ৩১ মার্চ ২০২৪, ১৬:১৮

আন্তজেলা ডাকাত দলের সর্দারসহ দুই জনকে গ্রেফতার করেছে র‍্যাব। তারা হলো মো. রহিম সুলতান ওরফে বায়েজিদ (২৭) ও বেল্লাল হোসেন (৩৫)। শনিবার (৩০ মার্চ) দিবাগত রাতে রাজধানীর মিরপুর মডেল থানার পীরেরবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

রবিবার (৩১ মার্চ) র‌্যাব-৪-এর (মিডিয়া) শাখার সহকারী পরিচালক এএসপি জিয়াউর রহমান চৌধুরী এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিদেশি রিভলভার, দুই রাউন্ড গুলি, একটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেলসহ ওই দুই জনকে গ্রেফতার করা হয়েছে।’

গ্রেফতারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব জানায়, রহিম সুলতান ওরফে বায়েজিদ ‘বায়েজিদ গ্যাং’ নামে একটি কিশোর গ্যাং এবং আন্তজেলা ডাকাত দল গঠন করে ঢাকাসহ এর আশপাশের জেলায় ডাকাতি করে আসছিল। সে ২০১৭ সালে আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিক পরিচয়ে মানিকগঞ্জের সিংগাইর এলাকা থেকে ১৬০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা ডাকাতিকালে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়।

এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, অবৈধ অস্ত্র, দস্যুতা এবং চুরিসহ নিয়মিত মামলা রয়েছে। অভিযুক্তদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‍্যাব।

/কেএইচ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে