ফেসবুক স্টোরিতে লালনের গান, সেই ব্যক্তি জামিনে মুক্ত

শরীয়তপুর প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৪, ১৬:৪৮ আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১৬:৫৬

শরীয়তপুরে লালনের একটি গানের দুটি লাইন লিখে ফেসবুক স্টোরিতে দেওয়ায় ‘ইসলাম ধর্মকে কটূক্তির’ অভিযোগে গ্রেফতার সেই ব্যক্তিকে (৪০) জামিন দিয়েছেন আদালত। 

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাকিব হোসেন তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক আলমগীর হোসেন মজুমদার বলেন, ‘ওই ব্যক্তির জামিন মঞ্জুর করেছেন বিচারক সাকিব হোসেন।’

গ্রেফতারকৃত ব্যক্তি ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের বাসিন্দা এবং পেশায় স্বর্ণকার। এর আগে রবিবার (২৮ এপ্রিল) সকালে গ্রেফতারের পর দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল।

ওই ব্যক্তির ফেসবুকের স্টোরির স্ক্রিনশটে দেখা গেছে তিনি লিখেছেন, ‘সুন্নতে খাতনা দিলে যদি হয় মুসলমান, তাহলে নারী জাতির কি হয় বিধান’। এই দুটি লাইন লালনের ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে’ গানের।

গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মন্ডল বলেন, ‘ফেসবুকের স্টোরিতে দুটি লাইন লেখাকে ঘিরে তাকে আটক করা হয়েছিল। স্থানীয় কয়েকজন ব্যক্তি দাবি করেছেন, এই লেখার মাধ্যমে মুসলমান ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত হানা হয়েছে। বিষয়টি নিয়ে তারা মৌখিক অভিযোগ করেছেন। তাই সামাজিক বিশৃঙ্খলা এড়াতে আটক করা হয়। পরে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে জেলা কারাগারে পাঠানো হয়। সোমবার দুপুরে আদালতে তোলা হলে জামিন মঞ্জুর করেন বিচারক।’

/এএম/
সম্পর্কিত
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
একদিকে পুলিশ সুপারের চ্যালেঞ্জ, অপরদিকে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি