প্রতিদিন ট্রেনে ঢাকা ছাড়ছেন ২ লাখ মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২৪, ১৩:০০আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১৩:৩৪

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনে প্রতিদিন প্রায় ২ লাখ মানুষ ঢাকা ছাড়ছেন বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার। তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত রেলের সুষ্ঠু ব্যবস্থাপনা ধরে রাখতে পেরেছি। আগামী দুই দিন যাত্রীর সংখ্যা বাড়বে। তখনও এমন পরিবেশ থাকবে বলে প্রত্যাশা করছি।’

রবিবার (৭ এপ্রিল) ঢাকা রেলওয়ে স্টেশনে নিজ কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মাসুদ সারওয়ার বলেন, ‘আজ কমলাপুর ও এর আশপাশের স্টেশন থেকে ৬৯টি ট্রেন ছেড়ে যাবে। এর মধ্যে ৪৪টি আন্তনগর ট্রেনের যাত্রীসংখ্যা ৩৩ হাজার ৫০০ জন। এছাড়া লোকাল, মেইল ও কমিউটার ট্রেন রয়েছে।’

শুধু ঈদ নয়, সব সময়ই ট্রেনের ছাদে ভ্রমণ করা সম্পূর্ণভাবে নিষেধ বলে জানান তিনি।

এদিকে ঢাকা রেলওয়ে স্টেশনে বিনা টিকিটের যাত্রী প্রবেশ বন্ধ করতে কড়াকড়ি ভূমিকা রাখছে রেলওয়ে কর্তৃপক্ষ। দুই দফা টিকিট চেকিং করে যাত্রীদের ভেতরে প্রবেশ করাচ্ছেন দায়িত্বে থাকা কর্মীরা।

এছাড়া স্টেশনে শৃঙ্খলা ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বুথ বসিয়েছেন এবং প্ল্যাটফর্মে টহল দিচ্ছেন।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের