ঈদে দুই দিন বন্ধ থাকবে মেট্রোরেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২৪, ১১:৩৯আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ১১:৩৯

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে টানা দুই দিন বন্ধ থাকবে মেট্রোরেল। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঈদ এবং পর দিন শুক্রবার মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি। এ কারণে দুই দিন বন্ধ থাকছে দেশের এই আধুনিক গণপরিবহন।

রমজান মাস শুরুর আগে ঈদের দিন মেট্রোরেল বন্ধ রাখার ঘোষণা দেয় পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মেট্রোরেল নিজস্ব কর্মীদের দিয়ে পরিচালনা করা হয়। তবে সেই সংখ্যা প্রয়োজনের তুলনায় কম। মেট্রোরেল চালু রাখলে ঈদের দিন অধিকাংশ কর্মীকে কাজে ব্যস্ত থাকতে হবে। এ দিকে ঈদের দিন বিকাল পর্যন্ত মেট্রোরেল ব্যবহার করেন কম যাত্রী। এ দিন মেট্রোরেল চালু থাকলে বিকালের আগ পর্যন্ত একশ’র বেশি ট্রেনে আশানুরূপ যাত্রী পাওয়া যাবে না। এতে খরচের বোঝা বাড়বে।

ঈদের পরদিন শুক্রবার মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ। এই বন্ধের সময়সূচিতে অভ্যস্ত যাত্রীরাও। তাছাড়া এ দিন দুপুরের আগ পর্যন্ত মানুষ খুব-একটা বের হবে না। মেট্রোরেলে যাত্রীও পাওয়া যাবে না। এ কারণে বিকালের কিছু যাত্রীর জন্য সাপ্তাহিক ছুটি বাদ দিতে চাইছে না ডিএমটিসিএল।

ডিএমটিসিএল সূত্রমতে, রমজানে প্রতিদিন গড়ে মেট্রোরেলে ২ লাখ ৪৬ হাজার যাত্রী চলাচল করেছে। রোজার আগে সংখ্যাটা ছিল ২ লাখ ৯৫ হাজারের মতো। ১৬ রমজান থেকে মেট্রোরেলের চলাচল এক ঘণ্টা বাড়ানোর পর যাত্রী আরও বেড়েছে। গত পাঁচ দিনে গড়ে ২ লাখ ৯০ হাজার করে যাত্রী চলাচল করেছে।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম