রাজধানীতে ভবন থেকে পড়ে ২ নির্মাণশ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২৪, ১৬:১১আপডেট : ২৮ মে ২০২৪, ১৬:১৫

রাজধানীতে পৃথক ঘটনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন মো. আয়াতুল (৩৫) মো. মাসুদ (৩০)। সোমবার দিবাগত রাতে ও মঙ্গলবার (২৮ মে) এ সব দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

নেত্রকোনার মদন থানার আব্দুল কুদ্দুসের ছেলে আয়াতুল। বর্তমানে ডেমরা মাতুয়াইল মুসলিম নগর এলাকায় থাকতেন। মাসুদ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মাটিলা পাড়া গ্রামের শাহ আলমের ছেলে। বর্তমানে সদরঘাট গোয়ালনগর রায় সাহেব বাজারে নির্মাণাধীন ভবনে থাকতেন।

আয়াতুলের সহকর্মী শাহ কামাল জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ডেমরার মুসলিম নগরে নির্মাণাধীন ভবনের তৃতীয়তলায় কাজ করছিলেন আয়াতুল। এ সময় লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে যায় সে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাসুদের সহকর্মী জাহাঙ্গীর জানান, সোমবার দিবাগত রাতে সদরঘাট গোয়ালনগর এলাকায় নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় সিঁড়ি থেকে পা পিছলে ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান মাসুদ। পরে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাচ্চু মিয়া বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢামেক মর্গে রাখা হয়েছে।’

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী