হানিফ ফ্লাইওভারে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২৪, ০২:৫৯আপডেট : ১১ জুন ২০২৪, ০৩:০১

রাজধানীর গুলিস্তানে মেয়র হানিফ ফ্লাইওভার থেকে নামার সময় পিকআপের ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ সময় পিকআপ ভ্যানের চালককে আটক করে গণপিটুনি দিয়ে আহত করে জনতা। সোমবার (১০ জুন) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পর মোটরসাইকেলচালক ও পিকআপ-চালককে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মোটরসাইকেলচালককে মৃত ঘোষণা করেন এবং পিকআপ-চালককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাসুদ মিয়া বলেন, হানিফ ফ্লাইওভার থেকে গুলিস্তানের দিকে নামার পথে এ দুর্ঘটনা ঘটে। তৎক্ষণিক নিহত মোটরসাইকেলচালকের পরিচয় পাওয়া যায়নি। তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। এ ছাড়া পিকআপ-চালকের পরিচয়ও জানা যায়নি। তার অবস্থাও আশঙ্কাজনক।

/এআইবি/এবি/এনএআর/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি