দ্রুততার সঙ্গে নাগরিকদের সেবা দেওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে: ডিএসসিসি প্রশাসক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২৪, ১৮:২৯আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ১৮:২৯

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক নাগরিকদের সুচারুভাবে আরও দ্রুততার সঙ্গে সেবা দেওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ড. মহ. শের আলী। শনিবার (২৪ আগস্ট) বিকালে দয়াগঞ্জ মোড় সংলগ্ন বর্জ্য সংগ্রাহক আধার (কন্টেইনার) পরিষ্কার কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

ড. মহ. শের আলী বলেন, ‘ছাত্র-জনতার রক্তদানের মাধ্যমে গঠিত সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। তারা চায় সিটি করপোরেশন যেভাবে নাগরিক সেবা দিচ্ছিল সেটি আরও উন্নতভাবে দেওয়া হোক। এই প্রেক্ষাপটে আমরা বিভিন্ন জায়গায় সফর (পরিদর্শন) করছি। আমরা কিছু সমস্যা দেখেছি। সেগুলো আমরা অতিক্রম করতে চাই। আমরা যে সব সেবা নাগরিকদের দিয়ে থাকি সেগুলো আরও সুন্দর, সুচারুভাবে ও দ্রুততার সঙ্গে দেওয়ার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘সিটি করপোরেশন যেসব সেবা দিয়ে থাকে তার মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ ও সড়ক বাতি ব্যবস্থাপনা অন্যতম। বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম তিনটি পর্যায়ে হয়ে থাকে। বাসা-বাড়ি থেকে সংগ্রহ করে এসটিএস’এ রাখা। সেখান থেকে কেন্দ্রীয় ভাগাড়ে নিয়ে যাওয়া। আমরা এই পুরো কার্যক্রম এক দিনের মধ্যেই সম্পন্ন করতে চাই।’

সরকারের অন্যান্য মন্ত্রণালয় বা সংস্থার মতো দক্ষিণ সিটির কোনও প্রকল্প বা কার্যক্রমে দুর্নীতি হয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দুর্নীতি বা আইনগত বিষয়গুলো দেখার জন্য রাষ্ট্রের বিভিন্ন সংশ্লিষ্ট সংস্থা রয়েছে। আমরা নাগরিক সেবা সংশ্লিষ্ট বিষয়গুলোর ওপর জোর দিচ্ছি।’

এছাড়াও ডিএসসিসি প্রশাসক মিতালী স্কুল ও আসগর আলী হাসপাতাল সংলগ্ন এলাকায় নর্দমা পরিষ্কার কার্যক্রম এবং দক্ষিণ কুতুবখালী খাল পরিদর্শন করেন। এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ নাসিম আহমেদ, অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মোহাম্মদ সফিউল্লাহ সিদ্দিক ভূঁইয়া, স্থানীয় কাউন্সিলর মো. শামসুজ্জোহা প্রমুখ।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের