গুলশানে ভবনে ডাকাতির চেষ্টা, স্থানীয়রা ঘিরে রাখার পর আটক ১০

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৪আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৪৯

রাজধানীর গুলশান-২ এ ফাইন্যান্স স্কয়ার ভবনের এক্সিম ব্যাংকে ডাকাতির চেষ্টাকালে ১০ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টা দিকে এ ঘটনা ঘটে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহম্মেদ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘শুক্রবার মধ্যরাতে শুলশান-২ এ ফাইন্যান্স স্কয়ার ভবনের এক্সিম ব্যাংকে এক দল লোক ডাকাতির চেষ্টা করে। পরে স্থানীয়রা জড়ো হয়ে পুরো ভবনটি ঘিরে ফেলে। পুলিশ ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করেছে। এ ঘটনায় ব্যাংকের কর্মকর্তারা থানায় আছেন। একটি মামলা প্রক্রিয়াধীন।’

ওসি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ডাকাতির কথা স্বীকার করেছে। মামলার পর তাদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।’

ভবনটির নিরাপত্তাকর্মীরা জানান, রাত দেড়টার দিকে অর্ধশতাধিক ব্যক্তি দুটি গাড়ি এবং বেশ কয়েকটি বাইক নিয়ে ভবনটিতে প্রবেশ করেন। এরপর দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের হাত-মুখ বেঁধে ডাকাতির চেষ্টা চালান। খবর পেয়ে সেখানে যান যৌথ বাহিনীর সদস্যরা। এরপর ভবনটি ঘিরে রাখা হয়। ভবনটিতে এক্সিম ব্যাংক, পদ্মা ব্যাংকসহ বেসরকারি একাধিক প্রতিষ্ঠান রয়েছে।

/এবি/আরকে/
সম্পর্কিত
ভিক্ষুকে অস্ত্রের মুখে জিম্মি করে বৌদ্ধবিহারে ডাকাতি, বলে গেলো ‌‘চুপ করে বসে থাকেন’
বরিশালে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি
বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ ৫ জন গ্রেফতার
সর্বশেষ খবর
অপ্রতিম হত্যা: আসামিদের পক্ষে মামলা লড়বেন না কোনও আইনজীবী
অপ্রতিম হত্যা: আসামিদের পক্ষে মামলা লড়বেন না কোনও আইনজীবী
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও সুবিধা নিতে পারে না কেন বাংলাদেশ
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও সুবিধা নিতে পারে না কেন বাংলাদেশ
গাজী নজরুলের সংসদ সদস্য পদ বহাল থাকে কী করে: প্রশ্ন টিআইবির
গাজী নজরুলের সংসদ সদস্য পদ বহাল থাকে কী করে: প্রশ্ন টিআইবির
জিপিএফে সর্বোচ্চ ১৩ শতাংশ মুনাফা পাবেন সরকারি চাকরিজীবীরা
জিপিএফে সর্বোচ্চ ১৩ শতাংশ মুনাফা পাবেন সরকারি চাকরিজীবীরা
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার