ট্রেড লাইসেন্স নবায়নের সময় বাড়ালো ডিএনসিসি, মিলবে ১০ শতাংশ ছাড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫৩আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫৩

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) হোল্ডিং ট্যাক্স রেয়াত ও সারচার্জ ছাড়া ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এতে বলা হয়, ডিএনসিসি এলাকায় বসবাস করা করদাতা/ব্যবসায়ীদের কর পরিশোধের সুবিধার জন্য বকেয়াসহ চলতি ২০২৪-২৫ অর্থবছরের চার কিস্তি হোল্ডিং ট্যাক্স একসঙ্গে অনলাইনে পরিশোধ করা হলে চলতি বছরের চার কিস্তির উপর ১০% (শতকরা দশভাগ) রেয়াতের সময়সীমা এবং সারচার্জ ছাড়া ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হলো।

করদাতাদের এ সময়ের মধ্যে বকেয়াসহ চলতি (২০২৪-২৫) অর্থবছরের চার কিস্তি হোল্ডিং ট্যাক্স একসঙ্গে পরিশোধ করে ১০ শতাংশ রেয়াতের সুযোগ নিতে এবং ব্যবসায়ীদের সারচার্জ ছাড়া ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ নেওয়ার জন্য অনুরোধ করা হয় ডিএনসিসি থেকে।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি