নাগরিক সনদ দেবেন ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২৪, ১৮:৪৫আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১৮:৪৫

জন্ম বা মৃত্যু সনদসহ বিভিন্ন সনদ পেতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দাদের এতদিন ওয়ার্ড কাউন্সিলর অফিসে যেতে হতো। এসব সনদ এখন থেকে ডিএসসিসি’র আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের (আনিক) মাধ্যমে দেওয়া হবে।

মঙ্গলবার (১ অক্টোবর) ডিএসসিসি’র নগরভবন সূত্রে এ তথ্য জানা যায়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সকল ওয়ার্ডের নাগরিকদের জন্য নাগরিক সেবা কার্যক্রম অবিরত রাখতে এরইমধ্যে এ সংক্রান্ত এক দফতর আদেশ জারি করা হয়েছে।

করপোরেশনের সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা স্বাক্ষরিত এক দফতর আদেশের মাধ্যমে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের এই ক্ষমতা অর্পণ করা হয়েছে।

প্রসঙ্গত, নাগরিক সনদ, ওয়ারিশান সনদসহ অন্যান্য সনদ পেতে দক্ষিণ সিটির কোনও ওয়ার্ডের বাসিন্দাকে যথাযথ তথ্য ও প্রমাণ সংযুক্ত করে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করতে হবে। আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট ওয়ার্ডের 'ওয়ার্ড সচিব' কিংবা সংশ্লিষ্ট মনোনীত 'দায়িত্বপ্রাপ্ত' কোনও কর্মকর্তা সে সকল কাগজপত্র যাচাই-বাছাই/তদন্ত করবেন এবং আবেদনের স্বপক্ষে সঠিকতা পাওয়া গেলে আবেদন অনুযায়ী সনদ প্রদান করা হবে।

/এএইচএস/এমএস/
সম্পর্কিত
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু