পূজা মণ্ডপের আশপাশ পরিষ্কারসহ রাস্তা মেরামতের নির্দেশ ডিএনসিসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২৪, ১৮:০৭আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১৮:০৭

আওতাধীন এলাকায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের সার্বিক সহযোগিতা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশান-২ নগর ভবনের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগ গঠিত কমিটির প্রথম সভায় এ কথা জানান ডিএনসিসির প্রশাসক মো. মাহমুদুল হাসান।

সভায় পূজা মণ্ডপগুলোর আশপাশে পরিচ্ছন্নতা নিশ্চিত করা, রাস্তা মেরামত, সকাল-বিকালে মশার ওষুধ ছিটানো, জলাবদ্ধতা হলে দ্রুত পানি অপসারণ করা, স্ট্রিট লাইটসহ অন্যান্য সব সেবা নিশ্চিতের বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেন প্রশাসক মাহমুদুল হাসান।

তিনি বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। স্থানীয় সরকার বিভাগের তদারকি টিম এবং ডিএনসিসির কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত তদারকি টিম মশক নিধন কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করছে। এই সময়ে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় তদারকি আরও জোরদার করা হবে।’

জনগণের ভোগান্তি দূর করতে রাস্তা ও ড্রেনেজ নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়ে সংশ্লিষ্ট বিভাগকে ডিএনসিসির প্রশাসক বলেন, ‘বিভিন্ন রাস্তা ও ড্রেনেজ নির্মাণের চলমান কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। অনেক সংস্থা নির্দিষ্ট মেয়াদের জন্য রোড কাটিংয়ের অনুমতি নিয়েছে। সেসব সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে ডিএনসিসিকে হস্তান্তর করার বিষয়ে তাগিদ দিতে হবে, যেন দ্রুত রাস্তাগুলো মেরামত করে চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া যায়।’

সভায় ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সঞ্চালনায় অন্যান্যের সঙ্গে আরও ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান প্রমুখ।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী