উত্তরায় আন্দোলনে হামলা ও চাঁদাবাজির অভিযোগে একজন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২৪, ১৯:৩৫আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১৯:৩৫

ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও চাঁদাবাজির অভিযোগে ইমরান হোসেন ওরফে সুলতান নামে একজনকে গ্রেফতার করেছে তুরাগ থানা-পুলিশ। বুধবার (২ অক্টোবর) রাজধানীর উত্তরা ১৭ নম্বর সেক্টরের বৃন্দাবন এলাকা থেকে সেনাবাহিনীর সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। তুরাগ থানায় বৃন্দাবন পূজা মার্কেটের রেস্টুরেন্ট ব্যবসায়ী মেহেদী হাসানের অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার সুলতানের বিরুদ্ধে একটি মামলা করা হয়।

মামলার এজাহারে ভুক্তভোগী উল্লেখ করেন, গত ২০ সেপ্টেম্বর রাতে বাসায় ফেরার পথে কিছু লোক তার গাড়ি থামিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে এই এলাকায় রেস্টুরেন্ট চালাতে দেবে না বলে হুমকি দেয়। ২১ সেপ্টেম্বর রাত ১১টার পর কাজ শেষে নিজের প্রাইভেকটকারে বাসায় ফিরছিলেন মেহেদী। এ সময় উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশন এলাকায় পৌঁছালে অটোরিকশা দিয়ে কয়েকজন তার গাড়ির গতিরোধ করে। তার ওপর হামলা করে। এছাড়া রেস্টুরেন্ট ম্যানেজারের কাছ থেকে তার হাতে থাকা আংটি ছিনিয়ে নেয়।

সুলতানের বিরুদ্ধে উত্তরা ১৭ নম্বরের বৃন্দাবন ও আশপাশের এলাকায় অবৈধভাবে রাজউকের জমিতে বস্তিঘর তৈরি করে অতিরিক্ত ভাড়া আদায়, বস্তিঘরে বিদ্যুতের সংযোগ দিয়ে ইচ্ছেমতো বিল আদায়, গভীর নলকূপ বসিয়ে বস্তিতে পানি সংযোগ দিয়ে অর্থ আদায়, অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের গ্যারেজ এবং যেখানে অবৈধভাবে ব্যাটারি চার্জ দেওয়া এবং রাজউকের জমিতে অবৈধভাবে দোকান বসিয়ে ভাড়া দেওয়ার অভিযোগ রয়েছে।

এছাড়া তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে হামলার ইন্দনদানের অভিযোগে আরও একটি মামলা রয়েছে। উত্তরা পশ্চিম থানার মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হয়।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী