ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে আইজিপি

পূজায় জঙ্গি হামলার শঙ্কা নেই, থাকছে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২৪, ১৬:০১আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ১৬:০১

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজায় কোনও ধরনের নিরাপত্তা ঝুঁকি বা জঙ্গি হামলার শঙ্কা নেই। তবুও সতর্ক অবস্থানে রয়েছে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। থাকছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘আমরা সবসময় ঝুঁকি পর্যালোচনা করি। ঝুঁকির ক্ষেত্রে কোনও নিরাপত্তা শঙ্কা নেই, তবুও আমরা সতর্ক থাকতে চাই। কেউ যেন ফায়দা লুটতে না পারে, সে জন্যই বাড়তি সতর্কতা। কোনও ধরনের বিশৃঙ্খলা ও অপতৎপরতার সুযোগ নেই। রাজধানীসহ দেশে সব পুজামণ্ডপে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকছে।’

তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলোতে আনসার মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার থেকে সব পূজা মণ্ডপে আনসার মোতায়েন হবে। পুলিশের অন্যান্য টহল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় এখন সব জেলায় সশস্ত্র বাহিনী মোতায়েন রয়েছে। তারাও পূজার ডিউটি পালন করবে। এছাড়া সীমান্ত এলাকায় বিজিবি, উপকূলীয় এলাকায় কোস্টগার্ড, নৌ অঞ্চলে নৌপুলিশসহ বিশেষায়িত পুলিশ বাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করছে।’

মো. ময়নুল ইসলাম বলেন, ‘যেকোনও জায়গায় যেকোনও পূজামণ্ডপে যদি কেউ শান্তি-শৃঙ্খলার বিঘ্ন ঘটায়, অপতৎপরতা চালায় সে ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত সংখ্যক আনসার বাহিনীর সঙ্গে ভলেনটেয়ার বাহিনী রয়েছে, তারাও ২৪ ঘণ্টা কাজ করছে। সুতরাং কোথাও কোনও বিশৃঙ্খলা অপতৎপরতার সুযোগ নেই।’

সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে উল্লেখ করে আইজিপি বলেন, ‘সাইবার পেট্রোলিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। যাতে করে কেউ স্যোশাল মিডিয়ায় মিথ্যা প্রচারণা বা গুজব না ঘটাতে পারে। পাশাপাশি ৯৯৯ নম্বরে ফোন করে দ্রুত সেবা নেওয়া যাবে। এছাড়া ন্যাশনাল টেলিকমিউনিকেশন সেন্টারের (এনটিএমসি) ব্যবস্থা রয়েছে। প্রতিটি উপজেলা, জেলা ও পুলিশ হেডকোয়ার্টারে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। যাতে করে যে কেউ তাৎক্ষণিকভাবে জানাতে পারবেন।’

/এবি/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের