বাড্ডায় বাসচাপায় নারী নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২৪, ১৩:৫৬আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১৩:৫৬

রাজধানীর বাড্ডার প্রগতি সরণিতে বাসচাপায় আইরিন (২৪) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি ‘নেক্সট ভেনচার’ নামে একটি প্রতিষ্ঠানের কর্মী। বুধবার (৯ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই ওই প্রতিষ্ঠানের কর্মীরা ঘটনাস্থলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে প্রগতি সরণি এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিয়া উদ্দিন আহম্মেদ।

তিনি বলেন, ‘বাড্ডা এলাকার ফুজি ট্রেড সেন্টারের সামনে আকাশ পরিবহন বাসের চাকায় পিষ্ট হয়ে নেক্সট ভেনচার কোম্পানির এক নারীকর্মী ঘটনাস্থলেই মারা যান। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক-হেলপারকে পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির কর্মীরা রাস্তায় অবস্থান নেওয়ার কারণে রামপুরা থেকে যমুনা ফিউচার পার্কের দিকে রাস্তার এক পাশের লেনে গাড়ি চলাচল করছে। যান চলাচল পুরোপুরি স্বাভাবিক করতে চেষ্টা চলছে। সড়কে অবস্থান নেওয়া লোকজন সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।’

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের