ফ্ল্যাট বাটোয়ারা নিয়ে আবাসন প্রতিষ্ঠানের ‘হামলায়’ জমির মালিকের ছেলে নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২৪, ১৯:০৭আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ১৯:০৮

রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকায় ফ্ল্যাট বাটোয়ারা নিয়ে একটি আবাসন প্রতিষ্ঠানের লোকজন জমির মালিকের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এসময় জমির মালিক সুলতান আহমেদের ছেলে, বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিম (৩৪) নিহত হয়েছেন। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, তামিমকে হত্যার জন্য আবাসন কোম্পানিটি বহিরাগতদের ভাড়া করেছিল।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য জানান।

তামিমের বাবা সুলতান আহমেদ বলেন, ‘আমিসহ আরও দুজন ওই আবাসন প্রতিষ্ঠানকে জমি দিয়েছি। আমার পাঁচটি ফ্ল্যাট পাওয়ার কথা ছিল। ২০২৩ সালে কোম্পানিটি আমাকে দুটি ফ্ল্যাট হস্তান্তর করা হয়। ৯ তলা ভবনটির সবগুলো ফ্ল্যাট তৈরি হয়ে যাওয়ার পরও বাকিগুলো হস্তান্তরের বিষয়ে প্রতিষ্ঠানটি গড়িমসি করতে থাকে।’

তিনি বলেন, ‘অনেক বাগবিতণ্ডার পর কোম্পানির মালিক আমাদের নিজেদের টাকায় ৭-সি ফ্ল্যাটটির সংস্কার কাজ করতে বলেন, যদিও তাদেরই এটি করার কথা ছিল। আমরা বুধবার (৯ অক্টোবর) কাজ শুরু করলে তাদেরই একটি গ্রুপ আমাদের বাধা দেয়।’

এই ভবনের ফ্ল্যাট নিয়েই জমির মালিকের সঙ্গে আবাসন প্রতিষ্ঠানের দ্বন্দ্ব চলছিল

তিনি আরও বলেন, ‘আমার ছেলে তামিমের তত্ত্বাবধানে শ্রমিকরা আজ আবার সেখানে কাজ শুরু করলে কোম্পানির কর্মীসহ ৩০ জনের একটি দল হামলা চালায়। তারা আমাকে ও তামিমকে কিল-ঘুষি মারে। একজন আমার তামিমের গলা চেপে ধরে। হামলার পরপরই সে অসুস্থ হয়ে পড়ে। পরে পাশের মনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।’

এ বিষয়ে হাতিরঝিল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘কয়েকজন ব্যক্তি তামিমের বুকে ঘুষি মারলে তার মৃত্যু হয়। জমির মালিক ও আবাসন কোম্পানির মধ্যে ফ্ল্যাটের মালিকানা নিয়ে দ্বন্দ্বে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আবাসন কোম্পানির প্রকৌশলীসহ তিন জনকে আটক করা হয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করছি।’

/কেএইচ/আরকে/ইউএস/
সম্পর্কিত
জ্বলছে না চুলা, যুদ্ধটা খাবারের
রামপুরায় বাস চাপায় ফিজিশিয়ানের মৃত্যু, চালক আটক
হাতিরঝিলে পাওনা টাকার বিরোধে সবজি বিক্রেতা খুন, দম্পতি গ্রেফতার
সর্বশেষ খবর
হবিগঞ্জ ও সিলেটে হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির মশাল মিছিল
হবিগঞ্জ ও সিলেটে হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির মশাল মিছিল
অফিসে এআই ব্যবহার করছেন? সহকর্মীরা জানলে লাভ নাকি ক্ষতি?
অফিসে এআই ব্যবহার করছেন? সহকর্মীরা জানলে লাভ নাকি ক্ষতি?
জ্বলছে না চুলা, যুদ্ধটা খাবারের
জ্বলছে না চুলা, যুদ্ধটা খাবারের
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত