তাঁতীবাজার মণ্ডপে ‘পেট্রোলবোমা’ নিক্ষেপের ঘটনায় মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২৪, ০৯:৫৮আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ১০:৪৯

রাজধানীর তাঁতীবাজারে পূজামণ্ডপে ‘পেট্রোলবোমা’ ছুড়ে মারার পর হামলাকারীদের ছুরিকাঘাতে পাঁচ জন আহত হওয়ার ঘটনায় ছিনতাই মামলা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) কোতয়ালি থানায় মামলাটি করে পুলিশ।

রবিবার (১৩ অক্টোবর) ডিএমপির কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. এনামুল হাসান মামলার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ছিনতাইয়ের ঘটনায় দণ্ডবিধির ৩৯২ ধারায় শুধু একটি মামলা হয়েছে। পেট্রোল বোমা উদ্ধার, সেই সঙ্গে ছিনতাইকারীদের ধরতে গিয়ে যারা আহত হয়েছেন তাদের পক্ষ থেকে আরেকটি মামলা হবে।’

গ্রেফতার তিন জনকে আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হয়েছে। আদালত আজ রিমান্ড শুনানির দিন ধার্য রয়েছেন বলেও জানিয়েছেন ওসি।

এর আগে শুক্রবার (১১ অক্টোবর) রাতে দুর্গাপূজার মহা অষ্টমীতে তাঁতীবাজারে পূজামণ্ডপে একটি পেট্রোলবোমা সদৃশ্য বস্তু ছুড়ে মারার ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীরা চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলে পাঁচ জন আহত হন। তাদের মধ্যে কারও হাতে, কারও গলায়, কারও বুকে আঘাত লাগে। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় পুলিশ তিন ছিনতাইকারীকে আটক করে। আটক ব্যক্তিরা   হলো– আকাশ (২৩), হৃদয় (২৩) ও জীবন (১৯)।

আরও পড়ুন...

পূজামণ্ডপে পেট্রোলবোমা সদৃশ বস্তু নিক্ষেপ করে ছিনতাই, আটক ৩

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম