অলকানন্দা স্কুল অব আর্টে ওরিগামি কর্মশালা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২৪, ০১:৩৬আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ০১:৩৬

অলকানন্দা স্কুল অব আর্টে একটি বিশেষ ওরিগামি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত এই কর্মশালায় হাতের দক্ষতা ও সৃজনশীলতার প্রকাশ ঘটানোর মাধ্যম হিসেবে শিল্পের ভিন্ন এক ধারার সঙ্গে শিশুশিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। হাতে-কলমে তাদের শেখানো হয় কাগজ ভাঁজ করে শিল্পকর্ম তৈরির জাপানি পদ্ধতি ওরিগামি।

শুক্রবার (১৮ অক্টোবর) রাজধানীর শংকরে স্কুলের ক্যাম্পাসে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাটি পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও শিল্পী আবু কালাম শামসুদ্দীন। তিনি ওরিগামি শিল্পের তাত্ত্বিক ও ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করেন। শিল্পী হেলেনা আক্তার লাইজু ও শায়লা আক্তার সোনালী ওরিগামির জটিল পদ্ধতিগুলো সহজভাবে শিক্ষার্থীদের শেখান।

কর্মশালাটি পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও শিল্পী আবু কালাম শামসুদ্দীন কর্মশালার মূল আকর্ষণ ছিল শিক্ষার্থীদের ওরিগামির মাধ্যমে পাখি তৈরির প্রকল্প। শিক্ষার্থীরা তাদের হাতের কাজের মাধ্যমে সৃজনশীলতা ও কৌশলের মিশ্রণ ঘটিয়ে পাখির মডেল তৈরি করে।

কর্মশালায় শিল্পীরা বলেন, ‘আজ শিশুরা যে কাগজের পাখি বানিয়েছে, এমন কাজের মাধ্যমে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের প্রতি তাদের আগ্রহ তৈরি হবে।’

কর্মশালা শেষে প্রশিক্ষকদের হাতে ক্রেস্ট তুলে দেন নারায়ণগঞ্জ আর্ট কলেজের অধ্যক্ষ শিল্পী শামছুল আলম আজাদ। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন অলকানন্দা স্কুল অব আর্টের কর্ণধার উমা মণ্ডল। এ আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক সজীব মণ্ডল, সংযুক্তা রায় ও নিধি ভৌমিক।

/এবি/এমএএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী