৩৫-এর দাবিতে পনেরো ঘণ্টা অনশন, এখনও যোগাযোগ করেনি কেউ

ঢাবি প্রতিনিধি
২২ অক্টোবর ২০২৪, ১১:২৭আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১১:৩৬

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ (শর্তসাপেক্ষে উন্মুক্ত) করে শিগগিরই প্রজ্ঞাপন জারির দাবিতে অনশনে বসেছেন আন্দোলনকারীরা। অনশনের পনের ঘণ্টা পেরিয়ে গেলেও তাদের সঙ্গে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কেউই যোগাযোগ করতে আসেনি।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে সরেজমিনে দেখা গেছে, শাহবাগ জাতীয় জাদুঘরের সামনের ফুটপাতে ছাউনি দিয়ে অনশনকারীদের কেউ শুয়ে আছেন, কেউ বসে আছেন। আন্দোলনকারীদের অনেকই বিভিন্ন চায়ের স্টলে ছায়ায় বসেছেন।

আন্দোলনকারী রুবেল রানা জানান, সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় তারা অনশনে বসেছেন। গতকাল থেকেই তারা এখানে অবস্থান করেছেন। ভোরে ১০-১৫ জন অসুস্থ হয়েছ পড়েন। তাদের মধ্যে যারা বেশি অসুস্থ হয়ে পড়েছেন, এমন পাঁচ জন বাড়ি চলে গেছেন।

রানা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। অনশন ভাঙবেন না। তাদের কিছু হলে দায় সরকারকে নিতে হবে।

রাষ্ট্রীয় কর্তৃপক্ষে কেউ যোগাযোগ করেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা গতকাল থেকেই এখানে অবস্থান করছি। কিন্তু কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। এর আগে জানানো হয়েছিল, আমাদের বিষয়ে পর্যালোচনা চলছে।’

শাহবাগ জাতীয় জাদুঘরের সামনের ফুটপাতে ছাউনি দিয়ে অনশনকারীদের কেউ শুয়ে আছেন, কেউ বসে আছেন

তিনি বলেন, ‘এ দেশের ইতিহাসে যত দাবি আদায় হয়েছে, সব সময় দেখা গেছে রাষ্ট্রের কোনও না কোনও ক্ষতি হয়েছে। আমরা সচেতন ও শিক্ষিত সমাজ রাষ্ট্রের ক্ষতি করতে চাই না। তাই আমরা অহিংস আন্দোলন করছি। দাবি না মানলে আমরা সহিংস হতে বাধ্য হবো। এর দায়ভার প্রধান উপদেষ্টাকে নিতে হবে।’

প্রসঙ্গত, সরকারি চাকরিতে আবেদন বয়সসীমা ৩৫ করে দ্রুততম সময়ের মধ্যে প্রজ্ঞাপন দেওয়ার দাবিতে সোমবার সকাল ১১টা থেকে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। পরে সন্ধ্যা ৭টায় কাফনের কাপড় পরে ২৫ জন অনশনে বসেন এবং রাতেও তারা শাহবাগে অবস্থান করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের অবস্থান ও অনশন কর্মসূচি চলমান।

/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি