রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২৪, ১৪:০৯আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১৪:১৩

রাজধানীর মুগদা ও মহাখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয় জন। মঙ্গলবার (২২ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা দুটি ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।

নিহত ব্যক্তিরা হলেন–জাকির খান (৪৫) ও জিদান (২০)। আহতরা হলেন– শাকিল, শিরিন, রায়হান, আরমান, বাবুল ও রাসেল।

জাকির খানের বড় ছেলে শাকিল জানান, তাদের বাড়ি বরগুনা সদর উপজেলার আমতলীতে। তিনি স্ত্রী শিরিন ও ছোট ভাই রায়হানকে নিয়ে গ্রামের বাড়ি থেকে সোমবার রাতে ঢাকার উদ্দেশে রওনা দেন। মঙ্গলবার ভোরে সায়েদাবাদ এসে নামেন তারা। জাকির তাদের নিতে যান। পরে সেখান থেকে খিলগাঁও নন্দিপাড়া বাসায় যাওয়ার সময় মুগদা স্টেডিয়ামে সামনের রাস্তায় একটি ট্রাক তাদের অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা সবাই আহত হন। গুরুতর অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে এলে জাকিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিরা চিকিৎসাধীন।

অন্যদিকে, সোমবার দিবাগত রাত ৩টার দিকে মহাখালী ফ্লাইওভারের পাশের সড়কে একটি পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী জিদান চালক আরমান এবং পিকআপচালক বাবুল ও হেলপার রাসেল আহত হন। পরে গুরুতর অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জিদানকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) ইফতেখার মাহমুদ বলেন, ‘দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে। পিকআপটি নিয়ন্ত্রণ হারালে কোনও কিছুর সঙ্গে ধাক্কা লাগে। এতে পিকআপে থাকা দুই জন আহত হন।’

মো. ফারুক বলেন, ‘নিহত দুজনেই মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

/এআইবি/এবি/আরকে/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি