রাজধানীতে ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে নিরাপত্তাকর্মী আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২৪, ১৩:১৯আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১৩:১৯

রাজধানীর ওয়ারী থানা এলাকায় টিকাটুলি মোড়ে ছিনতাইকারির অস্ত্রের আঘাতে মো. আব্দুল হাকিম (৬০) নামে একজন আহত হয়েছেন। তিনি যমুনা ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন।

বুধবার (২৪ অক্টোবর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ভোরে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।

আহতের ছেলে আল আমিন জানান, তার বাবা তিন মাস ধরে যমুনা ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করছেন। বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে দায়িত্বরত অবস্থায় দুই যুবক তার বাবার মাথায় ধারালো লোহার পাত দিয়ে আঘাত করে। পরে তার কাছে থাকা ৩ হাজার ১০০ টাকা নিয়ে চলে যায়। পাশের আরেকজন নিরাপত্তাকর্মীর কাছে খবর পেয়ে ভোরে আব্দুল হাকিমকে হাসপাতালে নেওয়া হয়।

মো. ফারুক বলেন, ‘আহত হাকিম ঢামেকে চিকিৎসা নিয়েছেন।

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী