জেনেভা ক্যাম্পে ককটেল বিস্ফোরণ, আহত ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২৪, ১৪:০৯আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১৪:১২

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে ককটেল বিস্ফোরণে দুই যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে জেনেভা ক্যাম্পের ভেতরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন– মোটরসাইকেল মেরামতকারী ওমর ফারুক (২৩) ও কসাই মো. লিটন (৩০)।

আহত অবস্থায় উদ্ধার করে দুই জনকে প্রথমে স্থানীয় শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে দুপুর ১টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।

হাসপাতালে নিয়ে আসা আহত লিটনের মামা মো. সনো বলেন, ‘লিটন পেশায় কসাই। দোকান থেকে বাসায় ফিরছিল। ওই সময়ে জেনেভা ক্যাম্পের ভেতরে মাদক নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি, গোলাগুলি হয়। সেখানে ককটেল বিস্ফোরণে লিটনসহ আরও একজন আহত হন।’

মো. ফারুক বলেন, ‘আহত দুই যুবককে ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের