মিরপুরে পোশাককর্মীদের বিক্ষোভ, আহত ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২৪, ১৩:৩৯আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১৪:০২

রাজধানীর মিরপুর-১৪ নম্বরের কচুক্ষেত এলাকায় বৃহস্পতিবার (৩১ অক্টোবর) পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও অগ্নিকাণ্ডের ঘটনায় দুই জন আহত হয়েছেন। তারা হলেন, আহতরা হলেন,আলামিন (১৭) ও ঝুমা আক্তার (১৫)।  তারা ওই এলাকার স্যান টেক্স ফ্যাশন গার্মেন্টসের কর্মী।

বর্তমানে ওই দুই জন ঢাকা মেডিক্যালে কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘মিরপুর-১৪ নম্বরের কচুক্ষেত এলাকায় পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভের ঘটনায় দুই জন জন আহত হয়ে ঢামেক হাসপাতালে এসেছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।’

আহত পোশাক শ্রমিক আলামিনের বাবা আব্দুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার সকালে ওই কারখানায় আলামিন ডিউটিতে ছিল। পরে বাইরে বিক্ষোভ দেখে কারখানা থেকে বের হওয়ার চেষ্টা করে। এ সময় সে গুলিবিদ্ধ হয়ে আঘাতপ্রাপ্ত হয়।’

অপর শ্রমিক রুমা কীভাবে আহত হয়েছেন, তা এখনও জানা যায়নি।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মিরপুর-১৪ নম্বরের কচুক্ষেত এলাকায় বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামেন ‘ডায়ানা’ নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় পোশাক শ্রমিকদের আন্দোলন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। আন্দোলনের এক পর্যায়ে তারা সেনাবাহিনীর একটি গাড়ি ও পুলিশের একটি লেগুনায় আগুন ধরিয়ে দেন।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী