গুলিস্তানে ছাত্রলীগ-যুবলীগ সন্দেহে ৩ জনকে মারধর, পুলিশে হস্তান্তর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২৪, ১৩:৪৭আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১৪:১১

আওয়ামী লীগ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাল্টা-পাল্টি কর্মসূচি ঘোষণার কারণে রাজধানীর গুলিস্তান এলাকা থমথমে এবং উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ে ছাত্রলীগ-যুবলীগের কর্মী সন্দেহে তিন জনকে মারধরের পর পুলিশে হস্তান্তর করেছে আন্দোলনরত ছাত্র-জনতা।

রবিবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় পৃথকভাবে এ ঘটনা ঘটে। গুলিস্তানে ডিউটিরত একাধিক পুলিশ সদস্য এ তথ্য জানান।

মারধরের শিকার কবির বলেন, ‘আমি মিরপুর থেকে ব্যবসার মালামাল কিনতে এখানে এসেছিলাম।’

একই কথা বলেন যুবলীগ সন্দেহে মারধরের শিকার মারুফও। তিনিও বলেন, ‘আমি চট্টগ্রাম থেকে কাপড় কিনতে এখানে এসেছিলাম।’

মারধরের শিকার আরেক ব্যক্তি জানান, তিনি মুক্তিযোদ্ধা পরিচয় দেওয়ার পর আন্দোলনরতরা তার ওপর আক্রমণ করেন।

এদিন সকাল থেকে শহীদ নূর হোসেনের স্মরণে এবং ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ ও গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে গুলিস্তান জিরো পয়েন্টে ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই স্থানে বিকাল ৩টায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের কথা রয়েছে।

/কেএইচ/এমকেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে