আ. লীগ সমর্থকদের পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২৪, ১৪:১৫আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১৫:৩৬

শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী নেতাকর্মী ও সমর্থকদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করছে বিএনপির নেতাকর্মী ও ছাত্র-জনতা। রবিবার (১০ নভেম্বর) দুপুর ১টা পর্যন্ত অন্তত ১০ জনকে মারধর করে বিএনপি, যুবদল ও ছাত্র-জনতা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাছিরুল আমিন। তিনি বলেন, ‘কিছু লোক আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হয়েছিল। ছাত্র-জনতা তাদের ধরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।’

এর আগে শনিবার (৯ নভেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও গুলিস্তান এলাকা থেকে ছাত্রলীগ ও আওয়ামী লীগের কয়েক জন সমর্থককে গণপিটুনি দেওয়া খবর পাওয়া যায়। পরে তাদের পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাছিরুল আমিন।

আ. লীগের সমর্থকদের মারধর করে পুলিশে সোপর্দ করা হয়। ছব: নাসিরুল ইসলাম

রবিবার দুপুরে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি গুলিস্তানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির দায়িত্ব পালন করছি, যাতে এলাকায় অপ্রীতিকর কোনও ঘটনা সৃষ্টি না হয়। শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত ছাত্র-জনতা প্রায় ১২ জন ছাত্রলীগ ও আওয়ামী সমর্থককে থানায় সোপর্দ করেছে।’

সরেজমিন দেখা গেছে, রবিবার দুপুর ১২টার দিকে এক বৃদ্ধ আওয়ামী লীগ অফিসের সামনে এসে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দেন। তিনি বলতে থাকেন, শেখ হাসিনা চলে আসবেন। আমি একজন মুক্তিযোদ্ধা। এ সময় সেখানে অবস্থান করা বিএনপি-যুবদলসহ ছাত্র-জনতা তাকে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন। তবে গণপিটুনির সময় কয়েকজন শিক্ষার্থী ওই বৃদ্ধকে বাঁচাতে এগিয়ে আসেন।

হাবিবুর রহমান নামে এক শিক্ষার্থী বলেন, ‘কেউ এসে নিজেকে ছাত্রলীগ বা আওয়ামী লীগ বললেই মারার আগে যাচাই-বাছাই করা উচিত। যারা প্রকৃত আওয়ামী লীগ তারা গোপনে ষড়যন্ত্র করে মাঠে নিরীহ লোকদের পাঠাচ্ছেন। আর কাউকে পেলেই মারতে হবে কেন? তাকে পুলিশে দিয়ে দিলেই তো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা চেষ্টা করছে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা সৃষ্টি না হয়।’ 

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আওয়ামী লীগ সমর্থক সন্দেহে কয়েক জনকে মারধরের পর আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিএনপির নেতাকর্মীরা। শনিবার রাতে সাত জন ও রবিবার দুপুর পর্যন্ত অন্তত ১৫ জনকে আটক করে থানায় দেওয়া হয়েছে।

এদিকে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল প্রতিহত করতে রবিবার সকাল থেকেই গুলিস্তানের জিরো পয়েন্ট মোড়ে অবস্থান নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অপরদিকে গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থান নিয়েছে বিএনপি-যুবদল-মহিলা দলসহ দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা গেছে। গুলিস্তান জিরো পয়েন্ট ও বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জিরো পয়েন্টে একটি জলকামান এবং বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে একটি জলকামান ও রায়ট কার দেখা গেছে। গাড়ি নিয়ে পুরো এলাকা টহল দিতে দেখা গেছে বিজিবি সদস্যদের।

/এবি/আরকে/এমওএফ/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি