পল্টন-গুলিস্তান সড়কের এক পাশ বন্ধ, তীব্র যানজট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২৪, ১৫:৪০আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১৫:৪০

রাজধানীতে প্রতিনিয়ত যানজটের ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। এর মধ্যে যদি কোনও রাজনৈতিক সভা-সমাবেশ, আন্দোলন, বিক্ষোভ থাকে তাহলে সেদিন স্থবির হয়ে পড়ে রাজধানীর রাস্তাগুলো। সেই সঙ্গে মানুষের ভোগান্তি মাত্রা ছাড়িয়ে যায়।

রবিবার (১০ নভেম্বর) সপ্তাহের প্রথম কার্যদিবসে গুলিস্তান জিরো পয়েন্টে সকাল থেকে গণজমায়েত হয়ে কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাসহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ফলে গুলিস্তান জিরো পয়েন্টের আশেপাশে ও রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

গুলিস্তান জিরো পয়েন্টের আশেপাশে ও রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজট। ছবি: নাসিরুল ইসলাম

দুপুরে সরেজমিনে দেখা গেছে, পল্টন থেকে গুলিস্তানের দিকে একপাশে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘণ্টার পর ঘণ্টা সড়কে দাঁড়িয়ে আছে যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ওই এলাকায় যাত্রাপথের মানুষজন।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন পয়েন্টে, শাহবাগ, মৎস্যভবন, প্রেসক্লাবের দিকেও যানবাহন জ্যামে আটকে থাকতে দেখা গেছে।

স্থবির হয়ে পড়ে রাজধানীর রাস্তাগুলো। ছবি: সাজ্জাদ হোসেন

মগবাজার থেকে গুলিস্তান অভিমুখী যাত্রী তানভির হাসান বলেন, ‘বাসে উঠেছিলাম। জ্যামের কারণে পল্টন মোড়ের আগেই গাড়ি থেকে নেমে গেলাম। এরপর হাঁটা শুরু করেছি।’

আরেক যাত্রী সাজ্জাদ মিয়া হেঁটে যাচ্ছিলেন গুলিস্তানের দিকে। সড়কে জ্যাম থাকায় তিনি হেঁটেই প্রেস ক্লাবের সামনে থেকে রওনা হন। তিনি বলেন, ‘ইত্তেফাক মোড়ে যাবো। গাড়িতে উঠলে সারা দিনে পৌঁছাতে পারবো না। সামনে গিয়ে রিকশা নেবো।’

যানজটের ভোগান্তি। ছবি: সাজ্জাদ হোসেন

এদিকে গুলিস্তান থেকে পল্টন পর্যন্ত রাস্তার এক পাশ বন্ধ থাকলেও অন্য পাশে ধীরগতিতে যানবাহন চলাচল করতে দেখা গেছে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে ট্রাফিক সদস্যরা কাজ করছেন।

গুলিস্তানে দায়িত্বরত একজন ট্রাফিক সার্জেন্ট জানান, গণজমায়েতের জন্য সড়কের একপাশ বন্ধ রাখা হয়েছে। অন্য রাস্তায় গাড়ির চাপ থাকলেও আমরা স্বাভাবিক রাখার চেষ্টা করছি।

/কেএইচ/এমকেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান