কল্যাণপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০২৪, ০৮:৩৯আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ০৮:৩৯

রাজধানীর কল্যাণপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসে আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, ‘রাতে আগুন লাগার খবর পেয়ে প্রথমে শ্যামলী ফায়ার স্টেশনে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে মিরপুরের আরেকটি ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তিনটি ইউনিট প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার সকাল ৭টার দিকে আগুন পুরোপুরি নেভানো হয়েছে।

ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি

তিনি বলেন, ‘কীভাবে আগুন লেগেছে এবং আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন সে সম্পর্কে এখনও কোনও প্রতিবেদন পাওয়া যায়নি।’

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা জানান, আগুনে গ্রাহকদের পার্সেল ও ডকুমেন্টসহ গুরুত্বপূর্ণ অনেক জিনিসপত্র পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কেমিক্যাল বা কোনও দাহ্য পদার্থ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা।

/এবি/আরকে/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী