আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে সড়ক ছাড়লেন রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২৪, ১৩:৩৭আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১৩:৩৭

আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রাজধানীর আসাদগেট এলাকার সড়ক ছেড়ে দিয়েছেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। রবিবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধকারীরা রাস্তা ছেড়ে যান। তারা জানান, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।

লটারি নয় মেধা যাচাইয়ের ভিত্তিতে ভর্তির দাবিতে রবিবার সকাল ১০টার পর আসাদগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, লটারির ভিত্তিতে ভর্তির প্রথা দীর্ঘদিন ধরে চলে আসছে। এ কারণে মেধা থাকা স্বত্বেও শিক্ষার্থীরাও কলেজটিতে পড়ার সুযোগ হারাচ্ছেন। তাই সেই প্রথা আর চান না তারা। পরীক্ষার মাধ্যমে কিংবা মেধা যাচাইরে ভিত্তিতে কলেজে ভর্তির দাবি তাদের।

জানা গেছে, ভর্তি বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে সকালে একাধিকবার বসেছে কর্তৃপক্ষ। তাদের আন্দোলন না করার আহ্বান জানানো হয়েছে। এসবের তোয়াক্কা না করে কলেজের গেট ভেঙে শিক্ষার্থীরা গণভবনের সামনের সড়কে অবস্থান নেন। এতে দুই পাশ থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। অনেকে বাধ্য হয়ে হেঁটেই গন্তব্যে যান।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি