মহাখালীতে শিক্ষার্থীদের বিক্ষোভ, রাজধানীজুড়ে তীব্র যানজট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২৪, ১৬:১৩আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ১৬:১৫

রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ও বিক্ষোভকে কেন্দ্র করে মহাখালী, বনানী, আমতলী, গুলশানসহ রাজধানীর বেশিরভাগ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে থমকে আছে শত শত যানবাহন। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

সোমবার (১৮ নভেম্বর) মহাখালী রেলক্রসিং ও রেললাইন অবরোধের কারণে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও সকালে ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনে আন্দোলনকারীদের হামলায় শিশুসহ বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এ সময় শিক্ষার্থীরা মহাখালী এলাকার দুটি ট্রেন আটকে দেন। ওই ট্রেন দুটি হলো জামালপুরের তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকামুখী বনলতা এক্সপ্রেস।

শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: নাসিরুল ইসলাম

সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করেন। অবরোধের কারণে সময় যত গড়াচ্ছে শহরজুড়ে যানজট তত তীব্র হচ্ছে। বাসসহ বিভিন্ন যানবাহন থেকে নেমে শত শত মানুষকে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

মহাখালী আইসিডিডিআর, বি হাসপাতালে রোগী নিয়ে আসেন মমতাজ উদ্দিন নামে এক নারী। তিনি বলেন, ‘উত্তরা থেকে মেয়েকে নিয়ে হাসপাতাল আসতে দুই ঘণ্টা লেগেছে। এমন পরিস্থিতে আমারই অবস্থা খারাপ হয়ে গেছে। তাহলে রোগীর কী হবে।’

মহাখালীতে প্রাইভেটকার নিয়ে প্রায় দুই ঘণ্টা ধরে বসে আছেন ফাহিমুর রহমান নামে ব্যক্তি। তিনি বলেন, ‘দেশে এখন যার যা ইচ্ছে তাই করছে। আর সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। গুরুত্বপূর্ণ কাজে একটি জায়গায় যাচ্ছিলাম। এখানেই দুই ঘণ্টা ধরে বসে আছি। গাড়ি ফেলে যেতেও পারছি না। এতে আমার অনেক ক্ষতি হয়ে গেলো।’

মহাখালী রেলক্রসিং ও রেললাইন অবরোধের করেন শিক্ষার্থীরা। ছবি: নাসিরুল ইসলাম

এ বিষয়ে বনানীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের প্রভাবে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। তাদের আন্দোলনের কারণে মহাখালী, বনানী ও জাহাঙ্গীর গেট এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এছাড়াও আশপাশের বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমরা শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করেছি। তারা বলছেন অন্তরবর্তী সরকারের উপদেষ্টারা না আসা পর্যন্ত সড়ক ছাড়বেন না।

ঢাকা বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম বলেন, ‘উপকূল এক্সপ্রেস ট্রেনটি মহাখালী লেভেল ক্রসিং অতিক্রম করার সময় আন্দোলন থেকে ট্রেনটিতে হামলা চালানো হয়। এতে ট্রেনের জানালার গ্লাস ভেঙে যায়। বিক্ষোভ পরিস্থিতির কারণে ঢাকা সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।’

/এবি/আরকে/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি