মগবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পোশাককর্মী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০২৪, ১৩:০৭আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩:০৭

রাজধানীর মগবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. রাকিব (২৪) নামে এক পোশাককর্মী নিহত হয়েছেন। রবিবার (১৫ ডিসেম্বর) রাতে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ি পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।

রাকিবের গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরসিয়া গ্রামে। বর্তমানে তিনি গাজীপুরে থাকতেন। সেখানে একটি গার্মেন্টেসে হেলপার হিসাবে কাজ করতেন। তার একমাস বয়সী একটি মেয়ে রয়েছে।

নিহতের খালু রাকিবুল ইসলাম বলেন, ‘আমরা হাতিরঝিল থানা রোডে পরিবার নিয়ে থাকি। রাকিব আমাদের বাসায় বেড়াতে এসেছিল। রবিবার রাতে এলাকার কিছু বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়। পরে আমাকে একজন ফোন করে জানায়, রাকিবকে কিছু ছিনতাইকারী ছুরিকাঘাত করেছে।’ 

তিনি বলেন, ‘দ্রুত সেখানে গিয়ে দেখতে পাই, আশপাশের লোকজন রাকিবকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মো. ফারুক বলেন, ‘মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 /এআইবি/এবি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী