পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় বুয়েট শিক্ষার্থী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২৪, ১২:৩২আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৩:১৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোতাসিম মাসুদ (২২) নামে বুয়েটের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন অমিত সাহা (২২) ও মেহেদী হাসান (২১) নামে আরও দুই জন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী এ তথ্য জানান।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে ৩টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়ির চালককে আটক করেছে পুলিশ।

মৃত মাসুদের সহপাঠী ফাইয়াজ জানান, মাসুদের বাসা কলাবাগান। অমিত ও মেহেদী হাসান বুয়েটের আহসানউল্লাহ হলে থাকেন। তারা তিন জনই বুয়েটের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

ওসি বলেন, ‘তারা তিন বন্ধু বৃহস্পতিবার মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন। রাত ৩টার দিকে ৩০০ ফিট সড়কে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয় একটি প্রাইভেটকার। এতে ঘটনাস্থলেই মারা যান মোতাসিম মাসুদ। আহত হন মেহেদী খান ও অমিত সাহা। অহদের কুর্মিটলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

তিনি বলেন, ‘এ ঘটনায় গাড়িসহচালক সাদমানকে আটক করা হয়েছে। এছাড়াও গাড়ির ভেতরে থাকা আরও দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।’

গাড়িটি একজন সাবেক সেনাকর্মকর্তার বলে জানিয়েছে পুলিশ।

/এবি/আরকে/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী