ফ্লাডলাইট টাওয়ারে নারী, ৯৯৯ নম্বরে ফোন করে উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২৫, ১৫:৩২আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ১৯:৪৭

রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফ্লাডলাইট টাওয়ারে আনুমানিক ৬০ ফুট উঁচুতে উঠে পড়েছিলেন মানসিক ভারসাম্যহীন এক নারী। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোনকলে তাকে উদ্ধার করা হয়। বুধবার (১ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

তিনি বলেন, আজ সকাল সাড়ে ৯টার দিকে ৯৯৯ এ ফোন করে এক কলার জানান, বঙ্গবন্ধু স্টেডিয়ামের বাইতুল মোকাররমের নারী গেটের কাছে ফ্লাডলাইট টাওয়ারে আনুমানিক ৬০ ফুট উঁচুতে মানসিক ভারসাম্যহীন এক নারী উঠে বসে আছেন। যেকোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। পরে ৯৯৯ থেকে খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। ওই নারীকে উদ্ধার করে পল্টন থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন তারা।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের