রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩

 বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২৫, ১৭:২০আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ১৭:২০

রাজধানীর মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে তিন জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। বুধবার (৮ জানুয়ারি) দুপুরে মিরপুরের লাভ রোড থেকে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলো– মো. নান্নু (৪১), মো. কাজী ফয়সাল (৩৫) ও মো. বশির মোল্লা (৪৪)। তাদের কাছ থেকে তিনটি চাকু উদ্ধার করা হয়।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘মিরপুরের লাভ রোডের মাথায় বট গাছের নিচে ছয়-সাত জন দুষ্কৃতকারী ছিনতাই ও ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে খবর পায় পুলিশ। পরে ওই এলাকায় অভিযান চালায় ডিবির মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তিন জনকে গ্রেফতার করা হয়। অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিরাসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি মামলা করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেফতার ব্যক্তিরার মিরপুর, দারুস সালাম ও গাবতলী এলাকার চিহ্নিত ছিনতাইকারী ও ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, ছিনতাই ও ডাকাতির অভিযোগের একাধিক মামলা রয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী