যাত্রাবাড়ীতে ৪ হাজার পিস ইয়াবাসহ বাসের চালক-হেলপার গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২৫, ১৯:১৮আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ২২:১০

রাজধানীর যাত্রাবাড়ী থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ ‘সেন্টমার্টিন রোড মাস্টার’ নামে একটি বাসের চালক ও হেলপারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে সায়েদাবাদের জনপথ মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো– বাসচালক মো. জাকির হোসেন (৪৫) ও বাসের হেলপার মো. শাহিন চৌকিদার (৩০)। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘শুক্রবার সকালে কক্সবাজার থেকে ছেড়ে আসা ওই বাসের ড্রাইভার ও হেলপার বিপুল পরিমাণ ইয়াবাসহ ঢাকায় প্রবেশ করছে- এমন তথ্যের ভিত্তিতে সায়েদাবাদের জনপথ মোড় এলাকায় চেকপোস্ট পরিচালনা করে ডিবি পুলিশের একটি টিম। পুলিশের চেকপোস্ট অতিক্রম করার সময় বাসটি আটক করা হয়। এ সময় চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা কক্সবাজার থেকে ইয়াবা আনার কথা স্বীকার করে। বাসে তল্লাশি চালিয়ে একটি ব্যাগে থাকা চার হাজার পিস ইয়াবা উদ্ধার করে ডিবি টিম।’

তিনি বলেন, ‘ইয়াবা পরিবহনের দায়ে জাকির ও শাহিনকে গ্রেফতারসহ বাসটি জব্দ করা হয়েছে। এছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে গোয়েন্দা পুলিশ জানায়, জাকির ও শাহিন দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল। তারা কক্সবাজার থেকে স্বল্পমূল্যে ঢাকায় ইয়াবা আনতো। পরে রাজধানীর বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে বেশি মূল্যে বিক্রি করতো।

/কেএইচ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের