হাজারীবাগে ট্যানারি গুদামে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২৫, ১৫:০৭আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১৬:৪৭

রাজধানীর হাজারীবাগে ট্যানারি কাঁচাবাজারে একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। 

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য জানান।

উৎসুক জনতার ভিড়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীদের বেগ পেতে হচ্ছে। ছবি: সাজ্জাদ হোসেন

তিনি বলেন, ‘শুক্রবার ২টা ১৪ মিনিটে ওই ট্যানারির গুদামে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সাত তলা ভবনের পাঁচ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে আগুন ছয় তলায় ছড়িয়ে যায়। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে হাজারীবাগ থানা পুলিশ, র‌্যাব, স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহায়তায় করছে। তবে উৎসুক জনতার ভিড়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীদের বেগ পেতে হচ্ছে।’

হাজারীবাগে ট্যানারি কাঁচাবাজারে গুদামে আগুন। ছবি: সাজ্জাদ হোসেন

জানা গেছে, আগুন লাগা ভবনটিতে ফিনিক্স ট্যানারি লিমিটেডের চামড়া ও চামড়াজাত কেমিক্যাল মজুদ রাখা ছিল। এছাড়াও চামড়া ও জুতার দোকান রয়েছে। ভবনটির পাঁচ ও ছয়তলায় আগুন লাগে। এ করণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, এর আগে ২০২৩ সালে এইদিনে একই ভবনে আগুন লাগে। সেসময় ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে ২০১৪ সালে একই ভবনে আগুন লাগার অভিযোগ রয়েছে।

/এবি/কেএইচ/ আরকে/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের