সিটি কলেজের শিক্ষার্থী নিখোঁজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২৫, ১৪:১২আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১৪:১৭

ঢাকা কেরানীগঞ্জ থেকে কলেজে যাওয়ার পথে সিটি কলেজের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। সে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় কলেজের উদ্দেশে বের হয়ে আর বাসায় ফেরেনি ওই শিক্ষার্থী।

খোঁজাখুঁজির পর মেয়েকে না পেয়ে গত শুক্রবার (১৭ জানুয়ারি) ভুক্তভোগীর বাবা ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ধানমন্ডি থানার উপ-পরিদর্শক এসআই (তদন্ত কর্মকর্তা) মো. সাইফুল আলম এ তথ্য জানান।

জিডিতে উল্লেখ করা হয়, ওই শিক্ষার্থী কলেজ ড্রেস পরা অবস্থায় ১৬ জানুয়ারি সকাল সাড়ে ৭টায় বাসা থেকে ঢাকা সিটি কলেজের উদ্দেশে রওনা হয়। সে ক্লাস শেষে আর বাসায় ফেরেনি। পরে তার বান্ধবী ও শিক্ষকদের মাধ্যমে খোঁজ-খবর নিয়ে জানা যায়, সে ক্লাস শেষ করে বাসার উদ্দেশে রওনা দেয়।

নিখোঁজ শিক্ষার্থীর মা সোনিয়া লিটন বাংলা ট্রিবিউনকে জানান, সম্প্রতি তার মেয়ের সঙ্গে ফেসবুকে একটি ছেলের বন্ধুত্ব হয়। এরপর থেকে ছেলেটি তার মেয়েকে বিরক্ত করে আসছিল। গত কয়েক মাস আগে ওই ছেলে মুঠোফোনে হুমকি দেয়। বিয়ে না দিলে তুলে নিয়ে যাবে বলে জানায়। তবে ওই ছেলের নাম-ঠিকানা জানাতে পারেননি সোনিয়া।

এসআই মো. সাইফুল আলম বলেন, ‘নিখোঁজ শিক্ষার্থীকে দ্রুত উদ্ধারে আমরা কাজ করছি।’

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান