৪৩তম বিসিএস: রবিবারের মধ্যে প্রজ্ঞাপন চান বাদ পড়া ২২৭ জন

ঢাবি প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৫, ০২:১৪আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ০২:১৪

৪৩তম বিসিএসে দ্বিতীয় গেজেট থেকে বাদ পড়া ২২৭ জনকে নিয়ে এখনও প্রজ্ঞাপন জারি হয়নি। বাদ পড়ারা আগামী ২৬ জানুয়ারির মধ্যে প্রজ্ঞাপন দেওয়ার দাবি জানিয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে ‘সমবেত কর্মসূচি’ পালন করেছেন তারা। এ সময় তারা তাদের হতাশা ও মানসিক পীড়নের কথাও তুলে ধরেন।

আন্দোলনকারীদের দাবি, আগামী রবিবার অর্থাৎ ২৬ জানুয়ারির মধ্যেই একটি প্রজ্ঞাপন দিতে হবে- যেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তারা চাকরিতে যোগদান করতে পারেন।

লাইব্রেরির সামনে তাদেরই একজন শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত (দ্বিতীয় প্রজ্ঞাপনে বাদ পড়া) শাহ মোহাম্মাদ রায়হান। নিজের হতাশা ব্যক্ত করে তিনি বলেন, আমাদের ফাইল গত ১৯ জানুয়ারি রবিবার থেকে প্রধান উপদেষ্টা দফতরে আছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সিনিয়র সচিব মোখলেসুর রহমান স্যার স্বাক্ষর করে আমাদের প্রজ্ঞাপনের সামারি প্রধান উপদেষ্টার দফতরে পাঠিয়েছেন। প্রধান উপদেষ্টা তার ব্যস্ততার কারণে স্বাক্ষর করে যেতে পারেননি, উনি দেশে ফিরবেন আজ। তাই আমাদেরকে যেন এই রবিবারের মধ্যেই  প্রজ্ঞাপন দেওয়া হয়।

৪৩তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত (দ্বিতীয় প্রজ্ঞাপনে বাদ পড়া) মতিউর রহমান বলেন, কঠোর পরিশ্রম করে মেধায় চাকরি পেলাম, অথচ আজ সেই চাকরিতেই যোগ দিতে পারছি না। ৪৩তম বিসিএসের সহকর্মীরা যোগ দিয়েছেন ১৫ জানুয়ারি। কিন্তু আজও আমাদের অপেক্ষায় দিন গুনতে হচ্ছে। আমাদের মানসিক যন্ত্রণাটি একবার বোঝার চেষ্টা করুন। চাকরি পেয়েও আজ আমাদের বাবা-মা মানসিক বিষণ্ণতা ও হতাশায় ভুগছেন।

মাসুমা আক্তার মিনি নিজের দুঃখ প্রকাশ করে বলেন, ৪৩তম বিসিএসে বাদ পড়ে যাওয়া আমাদের এই ২২৭ জনের সুখের দুয়ারে এমন দুঃখের অনল আজ আমাদের বাস্তুহারা করেছে। আমাদেরকে দেওয়া আশ্বাসে আমরা আশ্বস্ত হয়েছিলাম, কিন্তু আজও ঘরে ফিরতে পারিনি।

/এফআর/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান