আন্দোলনে হতাহতদের পরিবারের পুনর্বাসনের দাবিতে শাহবাগে অবস্থান

ঢাবি প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২৫, ১৪:৪৮আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১৪:৪৯

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের দীর্ঘমেয়াদি পুনর্বাসনসহ একাধিক দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় কর্মসূচি শুরু করেন তারা।

অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে আন্দোলনকারীরা বিভিন্ন দাবি তুলে ধরেন। এরমধ্যে রয়েছে– আন্দোলনে আহত ও নিহতদের বিষয়ে সরকারের যেকোনও আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে সংশ্লিষ্ট পরিবারের প্রতিনিধিত্ব নিশ্চিত করা; জুলাই গণঅভ্যুত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতি; জুলাই গণঅভ্যুত্থানের জাদুঘর নির্মাণ; নিহতদের স্মরণে দিবস ঘোষণা; আহতদের আজীবন সুচিকিৎসা নিশ্চিত করা; গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত এবং আহত ও নিহতদের পরিবারের আজীবন নিরাপত্তা দিতে আইন প্রণয়ন করা; এককালীন ক্ষতিপূরণ হিসেবে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ও আহতদের পরিবারকে ৫০ লাখ টাকা দেওয়া; আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য দীর্ঘমেয়াদি বা আজীবন পুনর্বাসন; শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষা ও চাকরি করতে সক্ষমদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা।

জুলাই গণ-অভ্যুত্থানে আহত আমিনুল ইসলাম ইমন বলেন, ‘আমরা এখানে যারা উপস্থিত হয়েছি প্রত্যেকের পায়ে বেড়ি পড়ানো আছে, প্রত্যেকের হাতে ক্ষত। আমরা যুদ্ধ করেছি, সম্মুখসারিতে ছিলাম বলেই আমাদের গুলি লেগেছে, আহত হয়েছি। আমাদের ভাইরা শহীদ হয়েছেন।’

তিনি বলেন, ‘গত কিছুদিন ধরে সরকারের ভেতরে থাকা মোস্তফা সরয়ার ফারুকীর মতো আওয়ামীপন্থিদের ছত্রছায়ায় থাকা কিছু লোক আমাদের আহত লীগ আখ্যা দিয়ে এই কর্মসূচিকে অন্য দিকে ঘোরানোর চেষ্টা করছেন। আমরা বলতে চাই, আমাদের রক্তের বিনিময়ে এই সরকার। আমরা কোনও বিশৃঙ্খলায় যাইনি। আমরা শাহবাগ মোড় অবরোধ করিনি। রাস্তাঘাট বন্ধ করিনি। আমরা এই সরকারেরই একটা অংশ।’

তিনি বলেন, ‘আমাদের দিন এখন চলছে না। আমরা যারা আন্দোলন করেছি আমাদেরই শিশু এখন না খেয়ে থাকে, স্কুল-কলেজে যেতে পারে না।’

/আরকে/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
৫ দিনেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি ডুয়েট উপাচার্য, সংঘর্ষের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান