রামপুরায় বাস আটকে সড়ক অবরোধ করে বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২৫, ১৫:৩০আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১৫:৩০

রাজধানী ঢাকার রামপুরায় বাসচাপায় এক কিশোর নিহতের ঘটনায় ‘রমজান পরিবহনের’ বাস আটকে সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে রামপুরা বাজার এলকায় সড়ক অবরোধ করেন তারা।

এতে বাড্ডা-রামপুরা-মালিবাগ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় তীব্র যানজট। দুপুর ২টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রামপুরা ট্রাফিক বিভাগ।

রামপুরা ট্রাফিক জোনের সহকারি পুলিশ কমিশনার মো. আরিফ বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। বিক্ষুব্ধ জনতা সড়ক ছেড়ে দিয়েছে। দুপুর ২টার পর থেকে সড়কে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে।’

গত ২৫ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে ওই সড়কে রমজান বাসের ধাক্কায় সাজিদ হোসেন (১৬) নামে এক কিশোর নিহত হয়। সে একটি মোটরসাইকেল কেনাবেচার দোকানে কাজ করতো।

দোকানমালিক আল আমিন জানান, তার দোকানের কর্মচারী সাজিদ নাশতা আনতে বের হয়। সন্ধ্যা ৭টার দিকে রামপুরা ইসলামী ব্যাংকের সামনে রমজান পরিবহনের একটি যাত্রীবাহী বাস সাজিদকে চাপা দেয়। গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর শনিবার সন্ধ্যায় রমজান পরিবহনের কয়েকটি বাস আটকে দেয় বিক্ষুব্ধ জনতা। একই ঘটনার জেরে অভিযুক্তদের বিচারের দাবি ও ভুক্তভোগী পরিবারের ক্ষতিপূরণের দাবিতে আজ ফের সড়ক অবরোধ করে তারা।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের