কুড়িয়ে পাওয়া বোতল বিস্ফোরণে শিশুর কব্জি বিচ্ছিন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৩আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৩

রাজধানীর কদমতলীতে কুড়িয়ে পাওয়া খালি পারফিউমের বোতল বিস্ফোরণে নুর ইসলাম (৮) নামে এক শিশুর হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। রবিবার (২ ফেব্রুয়ারি) বিকালে কদমতলীর জাপানি বাজারে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশুটির মা বিউটি আক্তার বলেন, তার ছেলে বাসার পাশে ময়লা আবর্জনা থেকে বডি স্প্রে জাতীয় একটি বোতল কুড়িয়ে পায়। সেটি বাসায় নিয়ে এসে নাড়াচাড়া করার সময় বিস্ফোরণ ঘটে। এতে ওই রুমে ভেতর ধোঁয়ার সৃষ্টি হয়ে মুখমণ্ডল ও ডান হাত ক্ষতিগ্রস্ত হয়। হাতটি কব্জি থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা পর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু) পাঠানো হয়।

শিশুর বাবা রিকশা চালক টিপু ও তার মা বাসা বাড়িতে কাজ করেন। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দি উপজেলার চর-ফরিদপুরে।

/এআইবি/কেএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী