গাজীপুরে হামলা: আহত আরও একজন ঢামেকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৯আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৯

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় এলাকাবাসীর হামলায় আহত আরও একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম ইয়াসিন আরাফাত সাগর (২৫)।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৩টার দিকে সাগরকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।

আহত সাগর গাজীপুর বোর্ড বাজার এলাকায় থাকেন। তার বাবার নাম শামছুল আলম। তিনি বাবার মুদি দোকানের ব্যবসা দেখাশোনা করেন।

আহতের ভাই সাইফুল ইসলাম বলেন, ‘শুক্রবার রাতে সাগরকে উদ্ধার করে প্রথমে গাজীপুর সদর হাসপাতাল পরে উত্তরা শিন শিন জাপান হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে শনিবার বিকাল পৌনে ৩টার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এর আগে শুক্রবার দিবাগত রাতে ওই হামলার ঘটনায় আহত সাত জন ঢামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম